রমজানে আরব আমিরাতে বিভিন্ন পণ্যে ছাড়ের ছড়াছড়ি
আরব আমিরাতে রমজান মাসে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পেইনে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। ছাড়ের আওতায় থাকবে ৭০০-রও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য। খবর গালফ নিউজের। প্রতিবেদনে বলা হয়, শারজাহ এক্সপো সেন্টারে আগামী ৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘রামাদান নাইটস ২০২৬’-এর ৪৩তম আসর। আয়োজকরা জানিয়েছেন, এটি শারজাহ রমজান ফেস্টিভালের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। প্রায় ১৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে ১ লাখ ৫০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে। ২১০টির বেশি প্রদর্শক অংশ নেবেন, যারা ৭০০-রও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য উপস্থাপন করবেন। বিভিন্ন পণ্যে ৭৫ শতাংশের বেশি মূল্যছাড় ও বিশেষ অফার থাকবে। আয়োজকদের মতে, সর্বশেষ বৈশ্বিক প্রবণতা অনুসরণ করে প্রদর্শনীটি সাজানো হয়েছে, যাতে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবারগুলো এক ছাদের নিচে কেনাকাটার সুযোগ পান। এখানে ফ্যাশন, কসমেটিকস, সুগন্ধি, ইলেকট্রনিক্স, গৃহসজ্জা সামগ্রী, ক্রীড়া উপকরণ, খাদ্যপণ্য, গয়না ও শিশুদের খেলনাসহ নানা ধরনের পণ্য পাওয়া যাবে। প্রদর্শনী চলাকালে র্যাফেল ড্র, প্রতিযোগিতা
আরব আমিরাতে রমজান মাসে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পেইনে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। ছাড়ের আওতায় থাকবে ৭০০-রও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য। খবর গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়, শারজাহ এক্সপো সেন্টারে আগামী ৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘রামাদান নাইটস ২০২৬’-এর ৪৩তম আসর। আয়োজকরা জানিয়েছেন, এটি শারজাহ রমজান ফেস্টিভালের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।
প্রায় ১৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে ১ লাখ ৫০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে। ২১০টির বেশি প্রদর্শক অংশ নেবেন, যারা ৭০০-রও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য উপস্থাপন করবেন। বিভিন্ন পণ্যে ৭৫ শতাংশের বেশি মূল্যছাড় ও বিশেষ অফার থাকবে।
আয়োজকদের মতে, সর্বশেষ বৈশ্বিক প্রবণতা অনুসরণ করে প্রদর্শনীটি সাজানো হয়েছে, যাতে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবারগুলো এক ছাদের নিচে কেনাকাটার সুযোগ পান। এখানে ফ্যাশন, কসমেটিকস, সুগন্ধি, ইলেকট্রনিক্স, গৃহসজ্জা সামগ্রী, ক্রীড়া উপকরণ, খাদ্যপণ্য, গয়না ও শিশুদের খেলনাসহ নানা ধরনের পণ্য পাওয়া যাবে।
প্রদর্শনী চলাকালে র্যাফেল ড্র, প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কারের আয়োজন থাকবে। এ বছর খুচরা বিক্রয় বিভাগের পরিসর বাড়ানো হয়েছে এবং স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা প্যাভিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে, যাতে তারা প্রতিষ্ঠিত বৈশ্বিক ব্র্যান্ডগুলোর পাশাপাশি নিজেদের উদ্ভাবনী পণ্য প্রদর্শনের সুযোগ পান।
এক্সপো সেন্টার শারজাহর সিইও সাইফ মোহাম্মদ আল মিডফা বলেন, রমজান মাসে এ প্রদর্শনী শারজাহর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটি খুচরা বাজার ও অভ্যন্তরীণ পর্যটনকে চাঙা করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় ভোক্তা বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি করে।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। ঈদের ছুটির সময় এটি বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।
What's Your Reaction?