রমজানে দুবাইয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ

রমজান উপলক্ষে দুবাইয়ের বিভিন্ন জনপ্রিয় পার্ক ও উন্মুক্ত স্থানে ফ্রি স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর মধ্যে প্রাথমিক রোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি চালু করা হয়েছে। খবর গালফ নিউজের।  সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চেরিটেবল অ্যাক্টিভিটিস জানায়, তাদের রমজান ক্যাম্পেইন ‘স্টেপ অব লাইফ’-এর অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে সহযোগিতা করছে প্রাইম মেডিকেল কেয়ার এবং নুর দুবাই ফাউন্ডেশন। আগামী ২৬ ফেব্রুয়ারি, ৫ ও ১২ মার্চ দুবাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বিকেল ৪টা থেকে মাগরিবের আজান পর্যন্ত এ কার্যক্রম চলবে, প্রয়োজন হলে সময় বাড়ানো হবে। কর্মসূচির আওতায় কোরআনিক পার্ক, কাইট বিচ এবং নাদ আল সেবা পার্কে মোবাইল মেডিকেল ইউনিট অবস্থান করবে। এসব ইউনিটে চোখের পরীক্ষা, রক্তচাপ মাপা এবং রক্তে শর্করার মাত্রা নির্ণয়সহ বিভিন্ন সেবা দেওয়া হবে। দীর্ঘমেয়াদি রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য। ব্যস্ত জনসমাগমস্থলে মোবাইল ইউনিটের মাধ্যম

রমজানে দুবাইয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ
রমজান উপলক্ষে দুবাইয়ের বিভিন্ন জনপ্রিয় পার্ক ও উন্মুক্ত স্থানে ফ্রি স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর মধ্যে প্রাথমিক রোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি চালু করা হয়েছে। খবর গালফ নিউজের।  সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চেরিটেবল অ্যাক্টিভিটিস জানায়, তাদের রমজান ক্যাম্পেইন ‘স্টেপ অব লাইফ’-এর অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে সহযোগিতা করছে প্রাইম মেডিকেল কেয়ার এবং নুর দুবাই ফাউন্ডেশন। আগামী ২৬ ফেব্রুয়ারি, ৫ ও ১২ মার্চ দুবাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বিকেল ৪টা থেকে মাগরিবের আজান পর্যন্ত এ কার্যক্রম চলবে, প্রয়োজন হলে সময় বাড়ানো হবে। কর্মসূচির আওতায় কোরআনিক পার্ক, কাইট বিচ এবং নাদ আল সেবা পার্কে মোবাইল মেডিকেল ইউনিট অবস্থান করবে। এসব ইউনিটে চোখের পরীক্ষা, রক্তচাপ মাপা এবং রক্তে শর্করার মাত্রা নির্ণয়সহ বিভিন্ন সেবা দেওয়া হবে। দীর্ঘমেয়াদি রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য। ব্যস্ত জনসমাগমস্থলে মোবাইল ইউনিটের মাধ্যমে সরাসরি স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়া হবে, যাতে রমজানে ইফতারের আগে পরিবারগুলো যখন পার্কে জড়ো হয়, তখন সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন। কর্মসূচির সাধারণ সমন্বয়কারী ও দাতব্য কার্যক্রম খাতের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসবাহ দাহি বলেন, পরিবারভিত্তিক সচেতনতা থেকেই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং প্রতিরোধমূলক সেবাকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow