রমজানের চাঁদ দেখলে কী দোয়া পড়বেন?

রমজানের চাঁদ দেখলে এ দোয়াটি পড়ুন: اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু অর্থ: হে আল্লাহ! এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে  উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়তেন। (সুনানে তিরমিজি: ৩৪৫১) হিজরি ক্যালেন্ডার চাঁদ দেখে গণনা করা হয়। নতুন চাঁদ উঠলে হিজরি ক্যালেন্ডারের নতুন মাস শুরু হয়। ইসলামের অনেক বিধান এ ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী পালন করতে হয়। তাই মুসলমানদের জন্য হিজরি ক্যালেন্ডারের হিসাব রাখা, মাসের শুরুতে নতুন চাঁদ উঠেছে কি না দেখা, খবর রাখা গুরুত্বপূর্ণ। আরও পড়ুন:পবিত্র রমজানের ৮ সুন্নত কোরআনে আল্লাহ বলেছেন, তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বল, তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক। (সুরা বাকারা: ১৮৯) আল্লাহর রাসুল (সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে চাঁদ দেখতেন এবং

রমজানের চাঁদ দেখলে কী দোয়া পড়বেন?

রমজানের চাঁদ দেখলে এ দোয়াটি পড়ুন:

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু

অর্থ: হে আল্লাহ! এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে  উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ।

তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়তেন। (সুনানে তিরমিজি: ৩৪৫১)

হিজরি ক্যালেন্ডার চাঁদ দেখে গণনা করা হয়। নতুন চাঁদ উঠলে হিজরি ক্যালেন্ডারের নতুন মাস শুরু হয়। ইসলামের অনেক বিধান এ ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী পালন করতে হয়। তাই মুসলমানদের জন্য হিজরি ক্যালেন্ডারের হিসাব রাখা, মাসের শুরুতে নতুন চাঁদ উঠেছে কি না দেখা, খবর রাখা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:
পবিত্র রমজানের ৮ সুন্নত

কোরআনে আল্লাহ বলেছেন, তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বল, তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক। (সুরা বাকারা: ১৮৯)

আল্লাহর রাসুল (সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে চাঁদ দেখতেন এবং অন্যদেরও চাঁদ দেখতে উৎসাহিত করতেন। সাধারণ মুসলমানদের জন্য চাঁদ দেখা মুস্তাহাব, কিছু মানুষের জন্য চাঁদ দেখা ও হিসাব রাখা ফরজে কেফায়া। প্রত্যেক দেশ ও সমাজের কিছু মানুষ হিজরি ক্যালেন্ডারের হিসাব সংরক্ষণ করলে তা সবার জন্য যথেষ্ট হবে। কেউ হিসাব না রাখলে সবাই গুনাহগার হবে।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow