রমজানের প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে মিম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ধর্মীয় সীমাবদ্ধতা ভুলে ভিন্ন উৎসবে অংশ নিতে পছন্দ করেন। প্রতি রমজানেই তিনি তার প্রিয়জনদের সঙ্গে ইফতার আয়োজন করেন, এবং সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি। রমজানের প্রথম দিনেই মিম তার প্রিয়জনদের সঙ্গে ঘরোয়া পরিবেশে ইফতার করেছেন। খাবারের টেবিলে সাজানো মুহূর্তের একটি ছবি তিনি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, “এই পবিত্র রমজানের প্রথম ইফতারে, প্রিয়জনদের ঘিরে। একসাথে থাকার জন্য, আশীর্বাদের জন্য, এবং এই সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ।” ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী মিম প্রতিবছরই ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়ান। এর আগে ঈদুল আজহার সময় মিম তার কাজে সহায়তাকারীদের জন্য কোরবানিও দিতেন, যা ভক্তদের মধ্যে গভীর মুগ্ধতা ও ভালোবাসা সৃষ্টি করেছে। বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তার শোবিজ যাত্রা শুরু করেন। একই বছরে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ-এর ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চ

রমজানের প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে মিম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ধর্মীয় সীমাবদ্ধতা ভুলে ভিন্ন উৎসবে অংশ নিতে পছন্দ করেন। প্রতি রমজানেই তিনি তার প্রিয়জনদের সঙ্গে ইফতার আয়োজন করেন, এবং সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি।

রমজানের প্রথম দিনেই মিম তার প্রিয়জনদের সঙ্গে ঘরোয়া পরিবেশে ইফতার করেছেন। খাবারের টেবিলে সাজানো মুহূর্তের একটি ছবি তিনি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, “এই পবিত্র রমজানের প্রথম ইফতারে, প্রিয়জনদের ঘিরে। একসাথে থাকার জন্য, আশীর্বাদের জন্য, এবং এই সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ।”

ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী মিম প্রতিবছরই ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়ান।

এর আগে ঈদুল আজহার সময় মিম তার কাজে সহায়তাকারীদের জন্য কোরবানিও দিতেন, যা ভক্তদের মধ্যে গভীর মুগ্ধতা ও ভালোবাসা সৃষ্টি করেছে।

বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তার শোবিজ যাত্রা শুরু করেন। একই বছরে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ-এর ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে ২০১৪ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

আরও পড়ুন:
ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় যাচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু 
পালানোর সময় যেভাবে গ্রেফতার হন হিরো আলম 

২০০৯ সালে মিম আমার প্রাণের প্রিয়া সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এছাড়া, তিনি নিয়মিত ছোটপর্দাতেও অভিনয় করে আসছেন।

মিমের রমজান উদযাপন ও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা তার ভক্তদের মাঝে উষ্ণতা ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow