রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান

মালয়েশিয়ার স্থানীয় সমাজনেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়ে উপস্থিত সবার প্রতি পবিত্র রমজানের বরকত যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, এই মহিমান্বিত মাস কেবল রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আধ্যাত্মিক ভ্রমণকে আরও দৃঢ় করার এক অনন্য সুযোগ। তিনি বলেন, রমজান আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নতুন করে ভাবতে শেখায়। দুনিয়ায় আমাদের সংগ্রাম রাজনীতি, পেশা কিংবা ব্যক্তিগত কর্মজীবন—যাই হোক না কেন, চূড়ান্ত লক্ষ্য একটাই। মহান আল্লাহ তাআলার বাণী—“লা‘আল্লাকুম তাত্তাকূন”—অর্থাৎ যেন আমরা তাকওয়াবান হতে পারি। এই আয়াতের মর্মবাণী হৃদয়ে ধারণ করে নিজেদের চরিত্র ও কর্মে তার প্রতিফলন ঘটাতে হবে। তিনি আরও উল্লেখ করেন, রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়; এটি সমাজ ও মানবতার প্রতিও দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়। বিশেষ করে সমাজের অসহায় ও কম সুবিধাপ্রাপ্ত মানুষের জীবনসংগ্রাম উপলব্ধি করা এই মাসের অন্যতম শিক্ষা। তাদের কষ্ট, অভাব ও প্রয়োজনকে হৃদয়ে ধারণ করে সহমর্মিতা, মমতা ও দায়িত্ববোধের বাস্তব প্রকাশ ঘ

রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান

মালয়েশিয়ার স্থানীয় সমাজনেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়ে উপস্থিত সবার প্রতি পবিত্র রমজানের বরকত যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

রোববার ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, এই মহিমান্বিত মাস কেবল রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আধ্যাত্মিক ভ্রমণকে আরও দৃঢ় করার এক অনন্য সুযোগ।

রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান

তিনি বলেন, রমজান আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নতুন করে ভাবতে শেখায়। দুনিয়ায় আমাদের সংগ্রাম রাজনীতি, পেশা কিংবা ব্যক্তিগত কর্মজীবন—যাই হোক না কেন, চূড়ান্ত লক্ষ্য একটাই। মহান আল্লাহ তাআলার বাণী—“লা‘আল্লাকুম তাত্তাকূন”—অর্থাৎ যেন আমরা তাকওয়াবান হতে পারি। এই আয়াতের মর্মবাণী হৃদয়ে ধারণ করে নিজেদের চরিত্র ও কর্মে তার প্রতিফলন ঘটাতে হবে।

রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান

তিনি আরও উল্লেখ করেন, রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়; এটি সমাজ ও মানবতার প্রতিও দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়। বিশেষ করে সমাজের অসহায় ও কম সুবিধাপ্রাপ্ত মানুষের জীবনসংগ্রাম উপলব্ধি করা এই মাসের অন্যতম শিক্ষা। তাদের কষ্ট, অভাব ও প্রয়োজনকে হৃদয়ে ধারণ করে সহমর্মিতা, মমতা ও দায়িত্ববোধের বাস্তব প্রকাশ ঘটাতে হবে।

রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান

তিনি জোর দিয়ে বলেন, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রকৃত মানবিকতা হলো ধারাবাহিক ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করেই একটি সহমর্মী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow