রশি টানিয়ে ইয়াবা বিক্রি, সেই বিএনপি নেতা বহিষ্কার
বরিশালের বাবুগঞ্জে ঘরের দোতলায় রশি টানিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. এনামুল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। বিএনপি নেতা মো. এনামুল হাওলাদার উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। বৃহস্পতিবার (১২ মার্চ ) সন্ধ্যায় রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল করীম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়া এবং দলীয় বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা, আদর্শ ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার (১১ মার্চ ) দুপুরে রহমতপুরের নিজ বাড়
বরিশালের বাবুগঞ্জে ঘরের দোতলায় রশি টানিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. এনামুল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
বিএনপি নেতা মো. এনামুল হাওলাদার উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।
বৃহস্পতিবার (১২ মার্চ ) সন্ধ্যায় রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল করীম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়া এবং দলীয় বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা, আদর্শ ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১১ মার্চ ) দুপুরে রহমতপুরের নিজ বাড়ি থেকে এনামুল হককে ৩২৬ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ আটক করে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা গেছে, বিএনপি নেতা এনামুল নিজের বাড়ির দোতলায় বসে মাদককারবার করে আসছিলেন। বাড়ির দ্বিতীয় তলায় রশি টানিয়ে মাদককারবারি করতেন। ক্রেতারা আসলে তাদেরকে রশির সাহায্যে ইয়াবা পৌঁছে দিতেন।
তাকে আটকের ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?