রাউজানে বিদেশি পিস্তলসহ ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ ওরফে ‘রইশ্যা ডাকাত’ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, স্থানীয় লোকজন অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে একটি ধানি জমিতে রেখে দিয়েছেন। খবর পেয়ে র‍্যাবের একটি দল সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রশিদকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ৭ দশমিক ৬৫ বোরের পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের গায়ে ‘০১-১৩’ এবং গুলির গায়ে ‘KF 7.65’ লেখা ছিল বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, আব্দুর রশিদের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান থানা ও সাতকানিয়া থানা এলাকায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের ক

রাউজানে বিদেশি পিস্তলসহ ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ ওরফে ‘রইশ্যা ডাকাত’ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, স্থানীয় লোকজন অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে একটি ধানি জমিতে রেখে দিয়েছেন। খবর পেয়ে র‍্যাবের একটি দল সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রশিদকে নিজেদের হেফাজতে নেয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ৭ দশমিক ৬৫ বোরের পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের গায়ে ‘০১-১৩’ এবং গুলির গায়ে ‘KF 7.65’ লেখা ছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, আব্দুর রশিদের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান থানা ও সাতকানিয়া থানা এলাকায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এএমএ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow