রাগ করে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ

রাগ করে বাড়ি থেকে বের হয়ে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় লাশ হয়ে ফিরলেন মোখলেছুর রহমান নামের এক বৃদ্ধ। তিনি ধামরাই উপজেলার কালামপুর এলাকার দেওনাই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে । সোমবার (৩০ মার্চ) বিকেলে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।  জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকার দেওনাই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫৫) সোমবার দুপুরের দিকে রাগ করে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টার দিকে কালামপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে যায়। পরে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, বিকেল ৫টার দিকে কালামপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাত পরিবহনের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ খবর পাওয়া যায়। পরে সেখান থেকে মোখলেসুর রহমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow