রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ২

রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বৃষকেতু চাকমা। আদালত জামিন মঞ্জুর করার পর নিজের আইনজীবীর চেম্বারে যান বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন। পরে চেম্বার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৩টায় হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ডেভিল হান্টের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আবু দারদা খান আরমান/এএইচ/এএসএম

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ২

রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বৃষকেতু চাকমা। আদালত জামিন মঞ্জুর করার পর নিজের আইনজীবীর চেম্বারে যান বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন। পরে চেম্বার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল ৩টায় হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ডেভিল হান্টের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

আবু দারদা খান আরমান/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow