রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
বিভিন্ন অভিযোগ তুলে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা।
রোববার (০৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বনরুপা হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসে। পরে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
দুপুর পৌনে ২টার দিকে জেলা বিএনপির নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেন ছাত্রদলের পদবঞ্চিতরা। অবরোধ চলাকালে কেন্দ্রীয় ছাত্রদলের বিরুদ্ধে নানান স্লোগান দেন তারা।
আন্দোলনকারী নেতাকর্মীদের অভিযোগ, ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। অপহরণকারী, চাদাঁবাজ ও বিবাহিতদের নিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় ছাত্রদল অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
তবে সড়ক অবরোধ থেকে ছাত্রদল নেতাকর্মীদের সরাতে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির দফায় দফায় আলোচনা করেন।
ছাত্রদল নেতাকর্মীদের দাবি, অবিলম্বে নতুন কমিটি বিলুপ্তের ঘোষণা আস

ছাত্রদল নেতাকর্মীদের দাবি, অবিলম্বে নতুন কমিটি বিলুপ্তের ঘোষণা আসতে হবে।
এর আগে শনিবার (০২ মে) অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।