রাঙামাটির ২১৩ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার একমাত্র সংসদীয় আসনটিতে প্রার্থী রয়েছেন ৭জন। যার মধ্যে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে, বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ধানের শীর্ষ প্রতীকে, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা কোদাল প্রতীকে, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক রিক্সা প্রতীকে, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে এবং গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে ১০উপজেলায় ২০টি হেলিসটি কেন্দ্রসহ সর্বমোট ২১৩ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ভোটার রয়েছে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলায় ২০জন ম্যাজিস্ট্রেট, মোতায়েন রয়েছে ৩৭ প্লাটুন বিজিবি। আড়াই হাজারের বেশি আনসার সদস্য, দেড় হাজারের বেশি পুলিশ সদস্য এবং প্রা
শান্তিপূর্ণ পরিবেশে হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
জেলার একমাত্র সংসদীয় আসনটিতে প্রার্থী রয়েছেন ৭জন। যার মধ্যে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে, বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ধানের শীর্ষ প্রতীকে, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা কোদাল প্রতীকে, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক রিক্সা প্রতীকে, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে এবং গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এই আসনে ১০উপজেলায় ২০টি হেলিসটি কেন্দ্রসহ সর্বমোট ২১৩ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ভোটার রয়েছে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলায় ২০জন ম্যাজিস্ট্রেট, মোতায়েন রয়েছে ৩৭ প্লাটুন বিজিবি। আড়াই হাজারের বেশি আনসার সদস্য, দেড় হাজারের বেশি পুলিশ সদস্য এবং প্রায় তিন হাজার সেনাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
বিভিন্ন কেন্দ্রে রয়েছে সিসি ক্যামরা। রাঙামাটি জেলা রির্টানিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।
What's Your Reaction?