রাজউক উত্তরা মডেল কলেজের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা জারি

ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। সম্প্রতি একটি প্রতারক চক্র কলেজের নাম ব্যবহার করে বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের ফোন দিচ্ছে বলে জানা গেছে। তারা শিক্ষা বৃত্তি বা বিভিন্ন সরকারি প্রণোদনার নামে অর্থ দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পিন কোড এবং ওটিপি সংগ্রহ করে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিম্নোক্ত নির্দেশনা মেনে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তথ্য শেয়ার করবেন না: কলেজের পক্ষ থেকে ফোনে কখনও কারো ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট/ক্রেডিট কার্ডের তথ্য বা ওটিপি চাওয়া হয় না। তাই অপরিচিত কাউকে এ ধরনের তথ্য প্রদান করবেন না। ভেরিফিকেশন: এ ধরনের কোনো ফোন বা বার্তা পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন। সরাসরি যোগাযোগ: প্রয়োজনীয় যেকোনো তথ্যের জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট/সামাজিক যোগাযোগমাধ্যম ভিজিট করুন অথবা তথ্যকেন্দ্রে সরাসরি যোগাযোগ করুন।

রাজউক উত্তরা মডেল কলেজের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা জারি

ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।

সম্প্রতি একটি প্রতারক চক্র কলেজের নাম ব্যবহার করে বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের ফোন দিচ্ছে বলে জানা গেছে। তারা শিক্ষা বৃত্তি বা বিভিন্ন সরকারি প্রণোদনার নামে অর্থ দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পিন কোড এবং ওটিপি সংগ্রহ করে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিম্নোক্ত নির্দেশনা মেনে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

তথ্য শেয়ার করবেন না: কলেজের পক্ষ থেকে ফোনে কখনও কারো ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট/ক্রেডিট কার্ডের তথ্য বা ওটিপি চাওয়া হয় না। তাই অপরিচিত কাউকে এ ধরনের তথ্য প্রদান করবেন না।

ভেরিফিকেশন: এ ধরনের কোনো ফোন বা বার্তা পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন।

সরাসরি যোগাযোগ: প্রয়োজনীয় যেকোনো তথ্যের জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট/সামাজিক যোগাযোগমাধ্যম ভিজিট করুন অথবা তথ্যকেন্দ্রে সরাসরি যোগাযোগ করুন। 

কলেজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সচেতনতা বাড়ালেই এ ধরনের ডিজিটাল প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow