রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
রোববার (২১ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
স্পিকারের কর্মসূচি
এদিন সকাল ৯ টা ৩০ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে সেমিনারে অংশ নেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া দুপুর ১টায় তার কার্যালয়ে লাইব্রেরি কমিটির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টার প্রেস ব্রিফিং
সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ‘৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেস’-এ অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর শেষে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকদের ব্রিফ করবেন।
সিপিডির বাজেট সংলাপ
আজ সকাল ১০টায় গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা হলে সেন্টার ফর পলিসি

আজ সকাল ১০টায় গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা হলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘সিপিডি বাজেট ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত হবে।
সমাজকল্যাণমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পরিবেশমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় আগারগাঁওয়ের পরিবেশ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বিমান ও পর্যটনমন্ত্রীর কর্মসূচি
এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
বিজ্ঞান গবেষণা কর্মসূচির উদ্বোধন
সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বিজ্ঞান গবেষণা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
টিসিবি ডিলারদের সংবাদ সম্মেলন
আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলরুমে টিসিবির ডিলারদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ডিলারদের চুক্তি নবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে।