রাজধানীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত
রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩০) নিহত হয়েছেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, ভোর ৪টার দিকে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আরও পড়ুন তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের এসআই মাহবুবুর বলেন, ‘স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ কেএজেডআইএ/একিউএফ
রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩০) নিহত হয়েছেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, ভোর ৪টার দিকে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
এসআই মাহবুবুর বলেন, ‘স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
কেএজেডআইএ/একিউএফ
What's Your Reaction?
