রাজধানীতে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে খাদিজা আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। খাদিজা চাঁদপুরের কচুয়া উপজেলার মহাদেবপুর এলাকার হাজীবাড়ির আব্দুল খালেকের মেয়ে। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর জানান, খবর পেয়ে শনিবার রাতে এলিফ্যান্ট রোডের ওয়াজউদ্দিন টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২২ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে এসআই দেবাশীষ সূত্রধর আরও জানান, ওই বাসায় সাবলেট হিসেবে স্বামী সাকিনের সঙ্গে থাকতেন খাদিজা। খাদিজা প্রায় সময় স্বামীকে তার নিজের বাড়িতে নেওয়ার জন্য বলতেন, কিন্তু বিষয়টি এড়িয়ে যেতেন সাকিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) খাদিজাকে একা রেখে বাসা থেকে চলে যান সাকিন। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে কলহের জেরে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচ

রাজধানীতে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে খাদিজা আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। খাদিজা চাঁদপুরের কচুয়া উপজেলার মহাদেবপুর এলাকার হাজীবাড়ির আব্দুল খালেকের মেয়ে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর জানান, খবর পেয়ে শনিবার রাতে এলিফ্যান্ট রোডের ওয়াজউদ্দিন টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২২ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই দেবাশীষ সূত্রধর আরও জানান, ওই বাসায় সাবলেট হিসেবে স্বামী সাকিনের সঙ্গে থাকতেন খাদিজা। খাদিজা প্রায় সময় স্বামীকে তার নিজের বাড়িতে নেওয়ার জন্য বলতেন, কিন্তু বিষয়টি এড়িয়ে যেতেন সাকিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) খাদিজাকে একা রেখে বাসা থেকে চলে যান সাকিন। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে কলহের জেরে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন খাদিজা। পরে খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসআই দেবাশীষ আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

কাজী আল আমিন/এমএমকে

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow