রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজন গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। রোববার (২২ মার্চ) ভোরে খিলগাঁও থানাধীন শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও সবুজ ওরফে ইমন (২৫)। খিলগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রোববার সকালে থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দুজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে খিলগাঁও থানাধীন শেখের জায়গায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সাফায়েত ও সবুজকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজন গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

রোববার (২২ মার্চ) ভোরে খিলগাঁও থানাধীন শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও সবুজ ওরফে ইমন (২৫)।

খিলগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রোববার সকালে থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দুজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে খিলগাঁও থানাধীন শেখের জায়গায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সাফায়েত ও সবুজকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

jagonews24

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও ম্যাগাজিন রেখেছিল জানিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট চারটি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি মামলা রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow