রাজধানীতে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু

রাজধানীর তুরাগ এলাকায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু।  বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, আমার স্ত্রী আজ সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট করে অটো রিকশায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী অটো রিকশা থেকে পড়ে গুরুত্ব আহত হন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করে।  তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায়। বর্তমানে দক্ষিন খানের হায়দ্রাবাদ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জ

রাজধানীতে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু

রাজধানীর তুরাগ এলাকায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, আমার স্ত্রী আজ সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট করে অটো রিকশায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী অটো রিকশা থেকে পড়ে গুরুত্ব আহত হন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করে। 

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায়। বর্তমানে দক্ষিন খানের হায়দ্রাবাদ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow