রাজধানীতে ভোটারদের টাকা বিতরণ, জামায়াত নেতার কারাদণ্ড
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াত নেতাকে আটকের পর ২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির। বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান। তিনি বলেন, ‘হাবিবের কাছে টাকা পাওয়া গেছে।’ তবে, কত টাকা পাওয়া গেছে, সেই তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় পুলিশের উপকমিশনার (লালবাগ) মো. তারেক মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট তাকে দুই দিনের সাজা দেন।’ তিনি আরও বলেন, “আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে, তিনি দাবি করেছেন ‘পোলিং এজেন্টেদের চা-নাস্তা খাওয়ার জন্য’ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াত নেতাকে আটকের পর ২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান। তিনি বলেন, ‘হাবিবের কাছে টাকা পাওয়া গেছে।’
তবে, কত টাকা পাওয়া গেছে, সেই তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় পুলিশের উপকমিশনার (লালবাগ) মো. তারেক মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট তাকে দুই দিনের সাজা দেন।’
তিনি আরও বলেন, “আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে, তিনি দাবি করেছেন ‘পোলিং এজেন্টেদের চা-নাস্তা খাওয়ার জন্য’ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।”
What's Your Reaction?