রাজধানীতে মাসব্যাপী ইসলামী বইমেলা উদ্বোধন সোমবার

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীতে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই বইমেলার উদ্বোধন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মসচিব মো. কামাল উদ্দিন।  অনুষ্ঠানসূচি অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হবে। এরপর স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও সভাপতির বক্তব্য। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে। রমজানজুড়ে চলা এ বইমেলায় ইসলামী সাহিত্য, গবেষণা, শিশু-কিশোর উপযোগী বইসহ বিভিন্ন প্রকাশনার স্টল থাকবে বলে জানিয়েছে আয়োজকরা। ধর্মীয় জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। এমইউ/এমএমকে

রাজধানীতে মাসব্যাপী ইসলামী বইমেলা উদ্বোধন সোমবার

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীতে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই বইমেলার উদ্বোধন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মসচিব মো. কামাল উদ্দিন। 

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হবে। এরপর স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও সভাপতির বক্তব্য। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে।

রমজানজুড়ে চলা এ বইমেলায় ইসলামী সাহিত্য, গবেষণা, শিশু-কিশোর উপযোগী বইসহ বিভিন্ন প্রকাশনার স্টল থাকবে বলে জানিয়েছে আয়োজকরা। ধর্মীয় জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow