রাজধানীতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ২ নম্বর সড়কের সি ব্লকের একটি ছয়তলা বাসা থেকে বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি জানান, ওই শিক্ষার্থীকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের মামা মহসিন জানান, জেরিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা খোরশেদ আলীর মেয়ে। কাজী আল-আমিন/এমকেআর

রাজধানীতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ২ নম্বর সড়কের সি ব্লকের একটি ছয়তলা বাসা থেকে বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ওই শিক্ষার্থীকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের মামা মহসিন জানান, জেরিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা খোরশেদ আলীর মেয়ে।

কাজী আল-আমিন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow