সড়ক, নৌ ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে চাঁদাবাজদের আলটিমেটাম
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সড়ক, নৌ ও রেলপথে চাঁদাবাজি বন্ধে ইতিমধ্যেই চাঁদাবাজদের বিরুদ্ধে আলটিমেটাম দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর সবুজবাগ এলাকায় জিরানি ও মান্ডা খাল পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ১৮ কোটি মানুষের বাংলাদেশ গড়ে তুলতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো সরকারের অন্যতম অগ্রাধিকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষ যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি ফিরতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতের মতো যাত্রীদের ওপর অবৈধ টোল বা চাঁদার বোঝা চাপানো হবে না।
তিনি জানান, ঢাকা শহরের খাল উদ্ধার ও পুনঃখনন প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমও পরিবহন শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়ক হবে।