রাজধানীর একটি দোকান থেকে ৭৫ ভরি স্বর্ণ ও ১৫০ ভরি রুপা লুটের অভিযোগ

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান টেম্পু স্ট্যান্ডে একটি জুয়েলারি দোকানে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। ‘আশেকে রাসুল জুয়েলার্স’ নামের দোকানটি থেকে ৭৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের। বুধবার (৪ মার্চ) রাতে চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দোকান মালিক বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকান খুলতে এসে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান। মালিকের দাবি, দোকান থেকে ৭৫ ভরি সোনা, দেড়শ' ভরি রুপা ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে চোর। সাথে দোকানে থাকা সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কাজ চলছে।

রাজধানীর একটি দোকান থেকে ৭৫ ভরি স্বর্ণ ও ১৫০ ভরি রুপা লুটের অভিযোগ

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান টেম্পু স্ট্যান্ডে একটি জুয়েলারি দোকানে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। ‘আশেকে রাসুল জুয়েলার্স’ নামের দোকানটি থেকে ৭৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের।

বুধবার (৪ মার্চ) রাতে চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দোকান মালিক বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকান খুলতে এসে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান। মালিকের দাবি, দোকান থেকে ৭৫ ভরি সোনা, দেড়শ' ভরি রুপা ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে চোর। সাথে দোকানে থাকা সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কাজ চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow