রাজধানীর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পুরান ঢাকার বংশাল থানার একটি ভাড়া বাসায় মোহাম্মদ নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) নয়াবাজার বাগডাসা লেনের একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তাকে হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে।  তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এটি একদিন আগের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে। তিনি নয়াবাজারের ওই বাসায় একাই ভাড়া থাকতেন এবং ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। এসআই আব্দুল ওহাব জানান, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে বাসায় আলো জ্ব

রাজধানীর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পুরান ঢাকার বংশাল থানার একটি ভাড়া বাসায় মোহাম্মদ নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) নয়াবাজার বাগডাসা লেনের একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় তাকে হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এটি একদিন আগের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে। তিনি নয়াবাজারের ওই বাসায় একাই ভাড়া থাকতেন এবং ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।

এসআই আব্দুল ওহাব জানান, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে বাসায় আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার বাইরে থেকে পর্দা সরিয়ে ভেতরে তাকিয়ে ভিকটিমের পা বাঁধা অবস্থায় দেখতে পান। এরপর তিনি স্থানীয়দের বিষয়টি জানান এবং ৯৯৯-এ ফোনকল করে পুলিশে খবর দেন।

জানা গেছে, নিহত নিসার আলী তিন মাস আগে ওই বাসাটি ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow