রাজধানীর স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ৭৫ ভরি স্বর্ণ
রাজধানীর খিলগাঁওয়ে গোড়ানে ‘আশেকে রাসুল জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকানটি থেকে ৭৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপাসহ নগদ অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
দোকান মালিক বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকান খুলতে এসে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান। মালিকের দাবি, দোকান থেকে ৭৫ ভরি সোনা, নগদ ১ লাখ ৪০ হাজার টাকা লুট ও দেড়শ ভরি রুপা নিয়ে গেছে চোর।
চুরির সময় দোকানে থাকা সিসি ক্যামেরা ফুটেজও নিয়ে যায় চোর।
এদিকে, খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময়ে চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষ আমাদের বলেছে ১০০ ভরি স্বর্ণালঙ্কার, ১৫০ ভরি রূপার অলঙ্কার ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।