রাজধানীসহ সারা দেশে বোমা হামলার শঙ্কা, পুলিশের সতর্কতা জারি
রাজধানীসহ সারা দেশে বোমা হামলার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় অতীব জরুরি নির্দেশনা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। শুক্রবার (০৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার সারা দেশে বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জেলাধীন যেসব পুলিশ সদস্য রাত্রীকালীন চেকপোস্ট/টহল/মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন, তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ডিউটি করবেন। এ অবস্থায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্ক করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের ম্যাসেজের মাধ্যমেও জানানো হয়েছে।
রাজধানীসহ সারা দেশে বোমা হামলার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় অতীব জরুরি নির্দেশনা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
শুক্রবার (০৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার সারা দেশে বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জেলাধীন যেসব পুলিশ সদস্য রাত্রীকালীন চেকপোস্ট/টহল/মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন, তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ডিউটি করবেন।
এ অবস্থায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে জানিয়েছে পুলিশ।
ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্ক করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের ম্যাসেজের মাধ্যমেও জানানো হয়েছে।
What's Your Reaction?