রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

রাজনীতি ও গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে চারদিকে সুপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (০৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে রাজনৈতিক নেতাদের পরিকল্পিতভাবে চরিত্রহননের চেষ্টা চলছে। এর মাধ্যমে সমাজ, রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাজনীতিবিদদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, এটি মূলত রাজনীতিকে ধ্বংস করার অপচেষ্টা এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। বিএনপি মহাসচিব বলেন, একটি বৃহৎ আন্দোলন ও অভ্যুত্থানের পর দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু এখন পরিকল্পিতভাবে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। সবকিছু ভেঙে দিয়ে এবং নেতৃত্বশূন্য পরিস্থিতি সৃষ্টি করে দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, গণতা

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

রাজনীতি ও গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে চারদিকে সুপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে রাজনৈতিক নেতাদের পরিকল্পিতভাবে চরিত্রহননের চেষ্টা চলছে। এর মাধ্যমে সমাজ, রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাজনীতিবিদদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, এটি মূলত রাজনীতিকে ধ্বংস করার অপচেষ্টা এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য কোনো শুভ লক্ষণ নয়।

বিএনপি মহাসচিব বলেন, একটি বৃহৎ আন্দোলন ও অভ্যুত্থানের পর দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু এখন পরিকল্পিতভাবে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। সবকিছু ভেঙে দিয়ে এবং নেতৃত্বশূন্য পরিস্থিতি সৃষ্টি করে দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা সম্ভব হয়েছে, যা দেশের জন্য সৌভাগ্যের বিষয়। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত এসব ষড়যন্ত্র চিহ্নিত করে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow