রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

ছাত্ররাজনীতি নিষিদ্ধ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগের ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটির কোনো সদস্যই বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী তানভীর ফয়সালকে। তিনি এর আগে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং তিনজনকে সদস্য করা হয়েছে। যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন সিএসই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সুশান্ত দাশ, ইইই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. মেহেদী হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের গোবিন্দ মল্লিক, একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান রহমান রাব্বি, পিএমই বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আশিক খন্দকার, শারীর

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

ছাত্ররাজনীতি নিষিদ্ধ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগের ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটির কোনো সদস্যই বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী তানভীর ফয়সালকে। তিনি এর আগে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং তিনজনকে সদস্য করা হয়েছে। যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন সিএসই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সুশান্ত দাশ, ইইই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. মেহেদী হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের গোবিন্দ মল্লিক, একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান রহমান রাব্বি, পিএমই বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আশিক খন্দকার, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের আসিফ আহমেদ জিসান, মো. বিপুল শেখ, তামারুল ইসলাম, মো. রাজীব রাজু, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মনিরুল ইসলাম হৃদয়, রাকিব হাসান, মো. বেলাল হোসেন এবং ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ রকি।

সদস্য হিসেবে রাখা হয়েছে পিটিআর বিভাগের মাহফুজুর রহমান সৌরভ ও গণিত বিভাগের রেদওয়ান আহমেদকে। তবে আশিকুর রহমান, এস এম নাঈম হোসেন ও মো. মামুন পারভেজের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কমিটিতে থাকা কারওই বর্তমানে ছাত্রত্ব নেই বলে জানা গেছে।

এর আগে যবিপ্রবিতে দুই দফা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল। সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন পিইএসএস বিভাগের সোহেল রানা এবং সাধারণ সম্পাদক ছিলেন তানভীর ফয়সাল।

বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এ অবস্থায় নতুন করে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার ঘটনায় ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে।

জুলাই-পরবর্তী সময় থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বড় অংশের শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতির বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, দলীয় ছাত্ররাজনীতি শিক্ষার পরিবেশ, আবাসিক হল এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে পারে।

অন্যদিকে, জাতীয়তাবাদী আদর্শের শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়েছেন। তাদের মতে, ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে গণতান্ত্রিক চর্চা, সহাবস্থান ও নিয়মতান্ত্রিক রাজনীতির সুযোগ নিশ্চিত করা উচিত। তবে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই ধারার একাধিক শিক্ষার্থী।

এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে কী করা যায়, তা নিয়ে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow