রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

প্রশাসন দেশের মানুষের জন্য কাজ করবে, তাদের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লাখ লাখ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। লুটপাট করে প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার করেছে। অথচ সেই অর্থ দিয়ে এদেশের মানুষের উন্নয় করা যেত। শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশে উপজেলা প্রশাসনের জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, ‘বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা আর তা বাস্তবায়ন করবে সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়।’  মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে। শুধু গায়ের জোরে অথবা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। দীর্ঘ ১৭ বছর পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকবার জনগণের সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করেন বলেও উল্লেখ করেন।  অনু

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

প্রশাসন দেশের মানুষের জন্য কাজ করবে, তাদের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লাখ লাখ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। লুটপাট করে প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার করেছে। অথচ সেই অর্থ দিয়ে এদেশের মানুষের উন্নয় করা যেত।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশে উপজেলা প্রশাসনের জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা আর তা বাস্তবায়ন করবে সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়।’ 

মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে। শুধু গায়ের জোরে অথবা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। দীর্ঘ ১৭ বছর পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকবার জনগণের সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করেন বলেও উল্লেখ করেন। 

অনুষ্ঠানে শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে জিআর এর চাল, ও নগদ অর্থ বিতরণ করেন মঈন খান। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow