রাজনীতিতে প্রথমবারেই চমক দেখাতে চলেছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ, কিন্তু এখন শুরু হয়েছে নতুন এক উত্তেজনা। বুথফেরত জরিপেই যেন ঝড় তুলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়।  এদিকে জরিপ থেকে জানা যায়, এই নির্বাচনের সবচেয়ে আলোচিত নাম এখন বিজয়। তাহলে প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই কি তবে বড় চমক দেখাতে চলেছেন তিনি? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,  বিভিন্ন জরিপে তার পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা তাকে এই নির্বাচনের অন্যতম চমক হিসেবে তুলে ধরেছে। বিজয় তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । তার প্রধান প্রতিপক্ষ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে, যা বুথফেরত জরিপেও প্রতিফলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তামিলনাড়ুর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সব জরিপ একই চিত্র তুলে ধরছে না। কিছু সংস্থা

রাজনীতিতে প্রথমবারেই চমক দেখাতে চলেছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ, কিন্তু এখন শুরু হয়েছে নতুন এক উত্তেজনা। বুথফেরত জরিপেই যেন ঝড় তুলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়।  এদিকে জরিপ থেকে জানা যায়, এই নির্বাচনের সবচেয়ে আলোচিত নাম এখন বিজয়। তাহলে প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই কি তবে বড় চমক দেখাতে চলেছেন তিনি?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,  বিভিন্ন জরিপে তার পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা তাকে এই নির্বাচনের অন্যতম চমক হিসেবে তুলে ধরেছে।

বিজয় তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । তার প্রধান প্রতিপক্ষ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে, যা বুথফেরত জরিপেও প্রতিফলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে।

এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তামিলনাড়ুর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে সব জরিপ একই চিত্র তুলে ধরছে না। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোটের প্রাপ্তি হতে পারে ৬০ থেকে ৮০টি আসন। কিছু জরিপে আবার বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে।

এদিকে কামাখ্যা অ্যানালিটিক্সসহ কয়েকটি সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিং মেকার’ হিসেবেও দেখছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশেরও বেশি, যা রাজ্যের নির্বাচনী আগ্রহের প্রতিফলন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow