‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’

‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।  সোমবার (৪ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করা এই মন্তব্যের বক্তব্যটি ভাইরাল হয়। এর আগে রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা পরিষদের হল রুমে তিনি ওই বক্তব্য দেন। ১ মিনিট ৫ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়াকে বলতে শোনা যায়, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা। তোমাদেরকে মাল হেডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না?  তিনি বলেন, আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন, তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে

‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’
‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।  সোমবার (৪ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করা এই মন্তব্যের বক্তব্যটি ভাইরাল হয়। এর আগে রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা পরিষদের হল রুমে তিনি ওই বক্তব্য দেন। ১ মিনিট ৫ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়াকে বলতে শোনা যায়, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা। তোমাদেরকে মাল হেডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না?  তিনি বলেন, আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন, তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান, এরপরে। আমগো বহুত শিক্ষকেও খায় আমি জানি। ঢাকা-ঢুকা যায় যে হোটেলে জানি। হোটেলের বিলের টাকাও যায় নেতাগো পকেট থেকে যায় । আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।' জানা গেছে, গতকাল রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় উপস্থিত শিক্ষক, উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সামনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। একপর্যায়ে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow