রাজনৈতিক আশ্রয়ে মাদক-সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক আশ্রয়ে মাদক ও সন্ত্রাসসহ কোনো অপরাধকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। গুটিকয়েক লোক মাদক, সন্ত্রাসের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিহত করতে হবে। শনিবার (২৫ জুলাই) লক্ষ্মীপুরের দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমার কাছে সমাজ, তরুণ প্রজন্ম, এলাকা বড়। এ এলাকার উন্নয়নের সঙ্গে আমার, আপনার সামাজিক আন্দোলন জড়িত। এজন্য সবাইকে ত্রগিয়ে আসতে হবে। দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ প্রমুখ। কাজল কায়েস/এনএইচআর

রাজনৈতিক আশ্রয়ে মাদক-সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক আশ্রয়ে মাদক ও সন্ত্রাসসহ কোনো অপরাধকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। গুটিকয়েক লোক মাদক, সন্ত্রাসের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিহত করতে হবে।

শনিবার (২৫ জুলাই) লক্ষ্মীপুরের দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমার কাছে সমাজ, তরুণ প্রজন্ম, এলাকা বড়। এ এলাকার উন্নয়নের সঙ্গে আমার, আপনার সামাজিক আন্দোলন জড়িত। এজন্য সবাইকে ত্রগিয়ে আসতে হবে।

দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ প্রমুখ।

কাজল কায়েস/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow