রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে কমিটি গঠন করে প্রজ্ঞাপন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে নতুন একটি কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণসংক্রান্ত এই কেন্দ্রীয় কমিটিতে মোট ছয়জন সদস্য রয়েছেন। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণসংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে। কমিটির আহ্বায়ক হবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে কমিটি গঠন করে প্রজ্ঞাপন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে নতুন একটি কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণসংক্রান্ত এই কেন্দ্রীয় কমিটিতে মোট ছয়জন সদস্য রয়েছেন।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণসংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে।

কমিটির আহ্বায়ক হবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow