রাজবাড়ীতে ইউপির ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা

জন্ম নিবন্ধনের নামে সাধারণ মানুষকে জিম্মি করে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে সাধারণ ভূল থেকেই মাসের পর মাস ঘুরতে হচ্ছে সেবাগ্রহিতাদের। এ অভিযোগে রাজবাড়ীর কালুখালীতে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থ দাবী করার অভিযোগে ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করেছে। গত মঙ্গলবার (০২ জুন) কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মদাপুর ইউনিয়নের উদ্যোক্তা শাহানা আক্তার ও মৃগী ইউনিয়নের উদ্যোক্তা রইসুল ইসলাম একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়ার বিনিময়ে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিগণ মোবাইল কোর্টের নিকট তাদের অপরাধ স্বীকার করায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বি

রাজবাড়ীতে ইউপির ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা

জন্ম নিবন্ধনের নামে সাধারণ মানুষকে জিম্মি করে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে সাধারণ ভূল থেকেই মাসের পর মাস ঘুরতে হচ্ছে সেবাগ্রহিতাদের। এ অভিযোগে রাজবাড়ীর কালুখালীতে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থ দাবী করার অভিযোগে ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করেছে।

গত মঙ্গলবার (০২ জুন) কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মদাপুর ইউনিয়নের উদ্যোক্তা শাহানা আক্তার ও মৃগী ইউনিয়নের উদ্যোক্তা রইসুল ইসলাম একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়ার বিনিময়ে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিগণ মোবাইল কোর্টের নিকট তাদের অপরাধ স্বীকার করায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow