রাজবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের চালক জোহান ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে জোহানের স্ত্রী সেতু আক্তার। আহত সেতু আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জোহান ফরিদপুর কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশাররফ হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার হরিণধারা এলাকায় এক আত্নীয়ের বাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন জোহান। এ সময় তারা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালীবাড়ি মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বহনকারী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোহানের মৃত্যু হয়। ওসি আরো বলেন, এ ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরব

রাজবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে মোটরসাইকেলের চালক জোহান ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে জোহানের স্ত্রী সেতু আক্তার। আহত সেতু আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জোহান ফরিদপুর কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার হরিণধারা এলাকায় এক আত্নীয়ের বাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন জোহান।

এ সময় তারা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালীবাড়ি মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বহনকারী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোহানের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, এ ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপে চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow