রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজশাহী কলেজে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। রোববার (২১ জুন) দুপুর ১২টায় রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাবের উদ্যোগে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কলেজের রজনীকান্ত সেন মঞ্চের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ‘রাজশাহী কলেজের মাটি, ব্রাজিলের ঘাঁটি’, ‘নেইমারের ব্রাজিল’, ‘পেলের ব্রাজিল’সহ বিভিন্ন শ্লোগান মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাবের সভাপতি প্রীতি চৌধুরী বলেন, প্রিয় দল ব্রাজিলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার সুযোগ নেই। তারা আমাদের নিয়ে ‘সেভেন আপ’ বলে সমালোচনা করে, কিন্তু আমরা এসবকে গুরুত্ব দেই না। আমরা শুধু ফুটবল উপভোগ করতে চাই। প্রীতি চৌধুরী বলেন, অনেকেই মনে করেন ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার পরাজয়ের অপেক্ষায় থাকে। কিন্তু এ ধরনের ধারণার সঙ্গে আমরা একমত নই। আমরা খেলা দেখতে চাই, খেলা উপভোগ করতে চাই। মনির হোসেন মাহিন/এনএইচআর/এমএস

রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজশাহী কলেজে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। রোববার (২১ জুন) দুপুর ১২টায় রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাবের উদ্যোগে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি কলেজের রজনীকান্ত সেন মঞ্চের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ‘রাজশাহী কলেজের মাটি, ব্রাজিলের ঘাঁটি’, ‘নেইমারের ব্রাজিল’, ‘পেলের ব্রাজিল’সহ বিভিন্ন শ্লোগান মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাবের সভাপতি প্রীতি চৌধুরী বলেন, প্রিয় দল ব্রাজিলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার সুযোগ নেই। তারা আমাদের নিয়ে ‘সেভেন আপ’ বলে সমালোচনা করে, কিন্তু আমরা এসবকে গুরুত্ব দেই না। আমরা শুধু ফুটবল উপভোগ করতে চাই।

প্রীতি চৌধুরী বলেন, অনেকেই মনে করেন ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার পরাজয়ের অপেক্ষায় থাকে। কিন্তু এ ধরনের ধারণার সঙ্গে আমরা একমত নই। আমরা খেলা দেখতে চাই, খেলা উপভোগ করতে চাই।

মনির হোসেন মাহিন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow