রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ও জিপিএ-৫ কমেছে

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।ফলাফলে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও মেয়েরা এগিয়ে। এবার ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ১২২ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন।এবার বোর্ডের অধীনে থাকা ২ হাজার ৭১৩টি বিদ্যালয়ের মধ্যে ৩৫টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছে।তবে গত বছরের তুলনায় এবার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য পতন ঘটেছে।

রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ও জিপিএ-৫ কমেছে

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

ফলাফলে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও মেয়েরা এগিয়ে। এবার ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ১২২ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন।

এবার বোর্ডের অধীনে থাকা ২ হাজার ৭১৩টি বিদ্যালয়ের মধ্যে ৩৫টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছে।

তবে গত বছরের তুলনায় এবার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য পতন ঘটেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow