রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৫ এপ্রিল) রাজশাহীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এসব স্থাপনার মধ্যে জাতীয় সংসদ, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ জনসমাগম হয়— এমন স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্মারকে আরও বলা হয়, সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে অথবা আকস্মিক হামলার মাধ্যমে নাশকতার চেষ্টা করতে পারে। এ কারণে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ প্রেক্ষাপটে সব ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও নির্দেশনা দে
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৫ এপ্রিল) রাজশাহীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এসব স্থাপনার মধ্যে জাতীয় সংসদ, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ জনসমাগম হয়— এমন স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্মারকে আরও বলা হয়, সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে অথবা আকস্মিক হামলার মাধ্যমে নাশকতার চেষ্টা করতে পারে। এ কারণে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ প্রেক্ষাপটে সব ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমানকে ফোন করা হলে কল রিসিভ না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।
আরএমপির মিডিয়া মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান কালবেলাকে জানান, আমরা কোনোরকম থ্রেট দেখছি না। তবে আমাদের যে পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) আছে, তার যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছি। কোন বিশেষ দিন বা দিবসকে ঘিরে নয় বরং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আমরা বদ্ধপরিকর এবং সব সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব-৫) এর মিডিয়া মুখপাত্র কালবেলাকে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।