রাজশাহীতে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে নিচে পড়ে আখতারুজ্জামান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর। রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম আসাদুজ্জামান। তাঁদের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা থানার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজপাড়া থানা এলাকার মো. আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় আখতারুজ্জামানের পরিবার ভাড়া থাকতেন। গত দুই-তিন দিন ধরে তাঁর মা বাসায় ছিলেন না। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোনায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি দুটি ভবনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে যান। পরে আখতারুজ্জামানকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতাল

রাজশাহীতে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে নিচে পড়ে আখতারুজ্জামান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর।

রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম আসাদুজ্জামান। তাঁদের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা থানার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজপাড়া থানা এলাকার মো. আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় আখতারুজ্জামানের পরিবার ভাড়া থাকতেন। গত দুই-তিন দিন ধরে তাঁর মা বাসায় ছিলেন না।

রাজশাহীতে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোনায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি দুটি ভবনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে যান।

পরে আখতারুজ্জামানকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মনির হোসেন মাহিন/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow