রাজশাহীতে ভোট পড়েছে ৭০. ৩৩ শতাংশ

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ। তবে এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ব্যতীত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৪ শতাংশ রাজশাহী-১ আসনে। আর সবচেয়ে কম ভোট পড়েছে ৬১ শতাংশ রাজশাহী-২ আসনে।  সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান স্বাক্ষরিত তথ্যে জানা গেছে- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোট পড়েছে ৬১ শতাংশ। রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এখানে ভোট পড়েছে ৭৬ শতাংশ। এছাড়া রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এখানে ভোট পড়েছে ৭১ শতাংশ। রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এখানে ভোট পড়েছে ৬৭ শতাংশ। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এখানে ভোট পড়েছে ৭৩ শতাংশ। এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশ

রাজশাহীতে ভোট পড়েছে ৭০. ৩৩ শতাংশ

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ। তবে এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ব্যতীত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৪ শতাংশ রাজশাহী-১ আসনে। আর সবচেয়ে কম ভোট পড়েছে ৬১ শতাংশ রাজশাহী-২ আসনে। 

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান স্বাক্ষরিত তথ্যে জানা গেছে- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোট পড়েছে ৬১ শতাংশ। রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এখানে ভোট পড়েছে ৭৬ শতাংশ।

এছাড়া রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এখানে ভোট পড়েছে ৭১ শতাংশ। রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এখানে ভোট পড়েছে ৬৭ শতাংশ। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এখানে ভোট পড়েছে ৭৩ শতাংশ।

এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ। এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ফলাফল ব্যতীত। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow