রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন তিনি। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরাসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সবশেষে তিনি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কেআর/এমকেআর

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন তিনি। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরাসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশ নেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

jagonews24

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবশেষে তিনি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow