রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পৌর শহরের কুয়েতি মসজিদ এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে কোচিং ক্লাস শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর শিবা রাণীর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও ট্রাক্টরটি হেফাজতে নেয়। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পৌর শহরের কুয়েতি মসজিদ এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে কোচিং ক্লাস শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর শিবা রাণীর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও ট্রাক্টরটি হেফাজতে নেয়। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow