রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে রাতভর হামলা চালানোর অভিযোগ করেছে। শনিবার উভয় দেশের কর্মকর্তাদের তথ্যমতে, এসব হামলায় অন্তত তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।  ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় দেশটির সুমি অঞ্চলে দুজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রিহোরভের তথ্য অনুযায়ী, হামলায় বেসামরিক অবকাঠামো, গুদাম এবং যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের খেরসন শহরের কেন্দ্রীয় এলাকায় রুশ গোলাবর্ষণে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়া রাতভর দুটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ১৫৭টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১২৮টি আকাশীয় লক্ষ্যবস্তু ইউক্রেনের উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চলে প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। অন্যদিকে, রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার দাবি করেছেন, ইউক্রেনের ব্যাপক আকারের বিমান হামলায় পাঁচজন আহত হয়েছেন।

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে রাতভর হামলা চালানোর অভিযোগ করেছে। শনিবার উভয় দেশের কর্মকর্তাদের তথ্যমতে, এসব হামলায় অন্তত তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। 

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় দেশটির সুমি অঞ্চলে দুজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রিহোরভের তথ্য অনুযায়ী, হামলায় বেসামরিক অবকাঠামো, গুদাম এবং যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া দক্ষিণাঞ্চলের খেরসন শহরের কেন্দ্রীয় এলাকায় রুশ গোলাবর্ষণে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়া রাতভর দুটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ১৫৭টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১২৮টি আকাশীয় লক্ষ্যবস্তু ইউক্রেনের উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চলে প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার দাবি করেছেন, ইউক্রেনের ব্যাপক আকারের বিমান হামলায় পাঁচজন আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow