রাতে ঘুমানোর আগে যেসব উপাদান ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল

অনেকেই মনে করেন রূপচর্চা মানেই দামি প্রসাধনী, পার্লারের ফেসিয়াল বা নিয়মিত বিউটি ট্রিটমেন্ট করানো। অথচ ত্বকের যত্নে ঘরেই থাকা কিছু প্রাকৃতিক উপাদানও হতে পারে বেশ কার্যকর। বিশেষ করে গ্রীষ্মের রোদ কিংবা বর্ষার অতিরিক্ত আর্দ্রতায় ত্বক যখন নিষ্প্রাণ, তৈলাক্ত বা ব্রণপ্রবণ হয়ে পড়ে, তখন সঠিক স্কিনকেয়ার রুটিন অনুসরণ করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, রাতের সময় ত্বক নিজেকে সবচেয়ে বেশি পুনর্গঠন করে। ঘুমের সময় ত্বকের কোষ মেরামতের প্রক্রিয়া সক্রিয় থাকে এবং এ সময় ব্যবহার করা ময়েশ্চারাইজিং বা পুষ্টিকর উপাদান তুলনামূলক ভালোভাবে কাজ করতে পারে। তাই রাতে ঘুমানোর আগে কয়েকটি সহজ ঘরোয়া উপাদান ব্যবহার করলে ত্বক সতেজ ও স্বাস্থ্যকর রাখতে সহায়ক হতে পারে। প্রাকৃতিক উপাদান ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বককে আর্দ্র রাখতে এবং শীতল অনুভূতি দিতে পরিচিত। এতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান ত্বকের লালচে ভাব ও ব্রণের অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। ঘুমানোর আগে পরিষ্কার মুখে পাতলা করে অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। নিয়ম

রাতে ঘুমানোর আগে যেসব উপাদান ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল

অনেকেই মনে করেন রূপচর্চা মানেই দামি প্রসাধনী, পার্লারের ফেসিয়াল বা নিয়মিত বিউটি ট্রিটমেন্ট করানো। অথচ ত্বকের যত্নে ঘরেই থাকা কিছু প্রাকৃতিক উপাদানও হতে পারে বেশ কার্যকর। বিশেষ করে গ্রীষ্মের রোদ কিংবা বর্ষার অতিরিক্ত আর্দ্রতায় ত্বক যখন নিষ্প্রাণ, তৈলাক্ত বা ব্রণপ্রবণ হয়ে পড়ে, তখন সঠিক স্কিনকেয়ার রুটিন অনুসরণ করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, রাতের সময় ত্বক নিজেকে সবচেয়ে বেশি পুনর্গঠন করে। ঘুমের সময় ত্বকের কোষ মেরামতের প্রক্রিয়া সক্রিয় থাকে এবং এ সময় ব্যবহার করা ময়েশ্চারাইজিং বা পুষ্টিকর উপাদান তুলনামূলক ভালোভাবে কাজ করতে পারে। তাই রাতে ঘুমানোর আগে কয়েকটি সহজ ঘরোয়া উপাদান ব্যবহার করলে ত্বক সতেজ ও স্বাস্থ্যকর রাখতে সহায়ক হতে পারে।

jagoপ্রাকৃতিক উপাদান ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল ত্বককে আর্দ্র রাখতে এবং শীতল অনুভূতি দিতে পরিচিত। এতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান ত্বকের লালচে ভাব ও ব্রণের অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। ঘুমানোর আগে পরিষ্কার মুখে পাতলা করে অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক কোমল ও সতেজ দেখাতে পারে।

মধু ও অলিভ অয়েল

শুষ্ক ত্বকের জন্য মধু ও অলিভ অয়েলের মিশ্রণ একটি জনপ্রিয় ঘরোয়া উপায়। মধু প্রাকৃতিক হিউমেকট্যান্ট হিসেবে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, আর অলিভ অয়েলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন-ই ত্বককে নরম রাখতে সহায়ক। ১ চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যাদের তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বক, তারা ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করে নেবেন।

jago

লেবুর রস

লেবুতে ভিটামিন সি থাকলেও এর রস সরাসরি ত্বকে ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে জ্বালাপোড়া বা অ্যালার্জি হতে পারে। তাই এটি ব্যবহার করতে হলে সতর্ক থাকতে হবে। যদি ব্যবহার করেন, তবে অল্প পরিমাণ লেবুর রস পানি বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে খুব অল্প সময়ের জন্য মুখে লাগান। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। সারারাত লেবুর রস মুখে রেখে ঘুমানো বা সংবেদনশীল ত্বকে সরাসরি ব্যবহার করা ঠিক নয়।

টমেটো

টমেটোতে থাকা লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ রাখতে সহায়ক হতে পারে। একটি টাটকা টমেটো কেটে তার টুকরো দিয়ে ১০-১৫ মিনিট মুখে আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। টমেটোও সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। তাই প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা ভালো।

কিছু সতর্কতা

প্রাকৃতিক উপাদান মানেই সবার ত্বকে সমানভাবে মানিয়ে যাবে, এমন নয়। তাই নতুন কোনো উপাদান ব্যবহারের আগে হাতের ভেতরের অংশে বা কানের পেছনে প্যাচ টেস্ট করুন। ত্বকে অতিরিক্ত জ্বালাপোড়া, চুলকানি বা র‍্যাশ দেখা দিলে ব্যবহার বন্ধ করুন।

পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য, নিয়মিত ঘুম এবং সানস্ক্রিন ব্যবহারের অভ্যাসই দীর্ঘমেয়াদে ত্বক সুন্দর রাখার সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: ভোগ, হিন্দুস্তান টাইমস ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow