রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়
মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়তে যাচ্ছে। রাতে আরও ৪০ থেকে ৫০ মিনিট বেশি সময় মেট্রোরেল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য নিরীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময় মেট্রোরেল চালানো হতে পারে। এছাড়া ট্রেনের মধ্যে ব্যবধান কমানোর পরিকল্পনাও রয়েছে। এ ব্যবধান আধা মিনিট কমতে পারে। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলতে পারে। বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে শেষ ট্রেন ছেড়ে যাচ্ছে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন রাত সাড়ে ৯টায় সর্বশেষ ট্রেন ছেড়ে যাচ্ছে। উত্তরা-মতিঝিল রুটে বর্তমানে ২৪টি ট্রেন সেট রয়েছে। এসব ট্রেনের প্রতিটিতে ছয়টি করে কোচ সংযুক্ত রয়েছে। এর মধ্যে পিক আওয়ারে ১২টি ট্রেন সেট নিয়মিতভাবে চলাচল করছে। তবে ডিএ
মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়তে যাচ্ছে। রাতে আরও ৪০ থেকে ৫০ মিনিট বেশি সময় মেট্রোরেল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য নিরীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময় মেট্রোরেল চালানো হতে পারে। এছাড়া ট্রেনের মধ্যে ব্যবধান কমানোর পরিকল্পনাও রয়েছে। এ ব্যবধান আধা মিনিট কমতে পারে।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলতে পারে। বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে শেষ ট্রেন ছেড়ে যাচ্ছে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন রাত সাড়ে ৯টায় সর্বশেষ ট্রেন ছেড়ে যাচ্ছে।
উত্তরা-মতিঝিল রুটে বর্তমানে ২৪টি ট্রেন সেট রয়েছে। এসব ট্রেনের প্রতিটিতে ছয়টি করে কোচ সংযুক্ত রয়েছে। এর মধ্যে পিক আওয়ারে ১২টি ট্রেন সেট নিয়মিতভাবে চলাচল করছে। তবে ডিএমটিসিএল সূত্র জানায়, পরিচালন সময় বাড়ানো এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা হলে এই সংখ্যা বাড়িয়ে ১৪টি ট্রেন সেট চালু রাখতে হবে।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, কারিগরি সক্ষমতা অনুযায়ী প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন চালানো সম্ভব। প্রকল্প প্রণয়নের সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের পরিকল্পনা থাকলেও জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময়সীমা বাড়ানো হচ্ছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতের সময় দুই দিক থেকেই মেট্রোরেলের চলাচল বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে কবে থেকে এবং কতক্ষণ সময় বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালু হয়। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও পরবর্তীতে ধাপে ধাপে স্টেশন বাড়ানো হয়। ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।
What's Your Reaction?