রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড
ময়মনসিংহের গৌরীপুরে স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে বসে গাঁজা সেবনের সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গৌরীপুর স্টেডিয়ামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা। দণ্ডপ্রাপ্ত মো. সেলিম গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার মৃত রহমত আলীর ছেলে। তিনি স্থানীয় একটি নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারির নির্জন স্থানে বসে গাঁজা সেবন করছিলেন সেলিম। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারদিক ঘিরে ফেললে এক পুরিয়া গাঁজাসহ সেলিমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা বলেন, “দণ্ডপ্রাপ্ত ব্য
ময়মনসিংহের গৌরীপুরে স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে বসে গাঁজা সেবনের সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গৌরীপুর স্টেডিয়ামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।
দণ্ডপ্রাপ্ত মো. সেলিম গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার মৃত রহমত আলীর ছেলে। তিনি স্থানীয় একটি নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারির নির্জন স্থানে বসে গাঁজা সেবন করছিলেন সেলিম। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারদিক ঘিরে ফেললে এক পুরিয়া গাঁজাসহ সেলিমকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা বলেন, “দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর জন্য গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “দণ্ডপ্রাপ্ত সেলিম একজন মাদকসেবী। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে।”
What's Your Reaction?