রাতেই ধেয়ে আসছে ১০০ কিমি বেগে কালবৈশাখী

আজ রাত ১১টার পর থেকে সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই ঝড়ে ঘণ্টায় বাতাসের গতি ১০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। এছাড়া, তীব্র বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।   বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রাত দুইটা থেকে সকাল ৬টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।        সবাইকে সতর্ক করে তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা নদী অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে এসব নদীপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ, নৌযান ও ছোট কার্গো জাহাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। ঝড়ের কবলে পড়ে নৌযান ডুবে যাওয়া কিংবা বজ্রপাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।   সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে আজ রাত ১১টা থেকে অন্তত সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। বিশেষ করে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকাম

রাতেই ধেয়ে আসছে ১০০ কিমি বেগে কালবৈশাখী

আজ রাত ১১টার পর থেকে সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই ঝড়ে ঘণ্টায় বাতাসের গতি ১০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। এছাড়া, তীব্র বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।  

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রাত দুইটা থেকে সকাল ৬টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।       

সবাইকে সতর্ক করে তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা নদী অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে এসব নদীপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ, নৌযান ও ছোট কার্গো জাহাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। ঝড়ের কবলে পড়ে নৌযান ডুবে যাওয়া কিংবা বজ্রপাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।  

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে আজ রাত ১১টা থেকে অন্তত সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। বিশেষ করে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী সব নৌযান চলাচল বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow