রাতের আঁধারে ওভারব্রিজে পরে ছিল পোড়া লাশ, মুহূর্তেই তোলপাড়
রাজধানীর শাহজাহানপুর থানার মৌচাক মোড় এলাকায় ওভারব্রিজের ওপর থেকে একটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত৬ রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (১২ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যদিও সম্পূর্ণ পোড়া অবস্থায় থাকায় মরদেহটি পুরুষ নাকি নারীর—তা নিশ্চিত হওয়া যায়নি। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সরকার জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে শনিবার দিনগত রাত দেড়টার দিকে ওভারব্রিজের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সম্পূর্ণ পোড়া অবস্থায় থাকায় মরদেহের লিঙ্গ শনাক্ত করা যায়নি। তবে ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্ত করা যাবে।
রাজধানীর শাহজাহানপুর থানার মৌচাক মোড় এলাকায় ওভারব্রিজের ওপর থেকে একটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত৬ রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (১২ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যদিও সম্পূর্ণ পোড়া অবস্থায় থাকায় মরদেহটি পুরুষ নাকি নারীর—তা নিশ্চিত হওয়া যায়নি।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সরকার জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে শনিবার দিনগত রাত দেড়টার দিকে ওভারব্রিজের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সম্পূর্ণ পোড়া অবস্থায় থাকায় মরদেহের লিঙ্গ শনাক্ত করা যায়নি। তবে ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্ত করা যাবে।
What's Your Reaction?