রানা প্লাজা মামলা দ্রুত নিষ্পত্তিতে তদারকি কমিটি গঠনের দাবি

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলা দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘রানা প্লাজা ধসের ১৩ বছর: পোশাক শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বর্তমান অবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সভাটির আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। বক্তারা বলেন, রানা প্লাজার মতো ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু বিচারই নয়, বরং শিল্পখাতে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ জরুরি। ওয়ার্কার্স রিসোর্স সেন্টারের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কোনোভাবেই অবমূল্যায়নের সুযোগ নেই। এ ঘটনায় প্রায় ১ হাজার ১৩৭ জন শ্রমিক নিহত হন এবং আড়াই হাজারের বেশি শ্রমিক স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনায় বারবার শ্রমিকরাই প্রাণ হারান, কিন্তু মালিকদের জবাবদিহি নিশ্চিত হয় না। তিনি বলেন, মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে একটি যৌথ তদারকি কমিটি গঠন অত্যন্ত প্রয়োজন। আইবিসির সিনিয়র সহসভাপতি আবুল

রানা প্লাজা মামলা দ্রুত নিষ্পত্তিতে তদারকি কমিটি গঠনের দাবি

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলা দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘রানা প্লাজা ধসের ১৩ বছর: পোশাক শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বর্তমান অবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সভাটির আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

বক্তারা বলেন, রানা প্লাজার মতো ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু বিচারই নয়, বরং শিল্পখাতে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ জরুরি।

ওয়ার্কার্স রিসোর্স সেন্টারের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কোনোভাবেই অবমূল্যায়নের সুযোগ নেই। এ ঘটনায় প্রায় ১ হাজার ১৩৭ জন শ্রমিক নিহত হন এবং আড়াই হাজারের বেশি শ্রমিক স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনায় বারবার শ্রমিকরাই প্রাণ হারান, কিন্তু মালিকদের জবাবদিহি নিশ্চিত হয় না।

তিনি বলেন, মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে একটি যৌথ তদারকি কমিটি গঠন অত্যন্ত প্রয়োজন।

আইবিসির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে কর্মস্থলে গিয়ে আর কোনো শ্রমিক প্রাণ না হারায়।

এ সময় ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক এবং আইবিসির নারী বিষয়ক সম্পাদক চায়না রহমান রানা প্লাজার মালিকসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

আইবিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow