রান্নাঘরে খালি প্লাস্টিকের বোতল ব্যবহারের উপায়
রান্নাঘরে পড়ে থাকা খালি প্লাস্টিকের বোতল অনেকেই অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেন। কিন্তু একটু সৃজনশীল চিন্তা করলে এই বোতলগুলোই হয়ে উঠতে পারে আপনার রান্নাঘরের সবচেয়ে দরকারি সহকারী। বর্জ্য কমানোর পাশাপাশি রান্নাঘরকে আরও গোছানো, সুন্দর ও কার্যকর করে তুলতে এগুলো দারুণভাবে ব্যবহার করা যায়। চামচ ও রান্নার সরঞ্জাম গুছিয়ে রাখা রান্নাঘরের চামচ, স্প্যাচুলা বা ছোট ছোট সরঞ্জাম প্রায়ই এলোমেলো হয়ে যায়। একটি বড় প্লাস্টিকের বোতল কেটে সহজেই একটি হোল্ডার তৈরি করা যায়। চাইলে এটি রঙ বা স্টিকার দিয়ে সাজিয়ে নিতে পারেন। এতে শুধু রান্নাঘর গোছানোই থাকবে না, বরং দেখতে আরও সুন্দরও লাগবে। চাল, ডাল ও মসলা সংরক্ষণ স্বচ্ছ প্লাস্টিকের বোতল চাল, ডাল, চিনি বা মসলা রাখার জন্য খুবই উপযোগী। এতে ভেতরের জিনিস সহজে দেখা যায় এবং ঢাকনা ভালোভাবে বন্ধ থাকায় খাবার দীর্ঘসময় সতেজ থাকে। এই পদ্ধতিতে রান্নাঘরের তাকও বেশি পরিপাটি দেখায় এবং জায়গা বাঁচে। প্যাকেট সিল করার সহজ উপায় খোলা ময়দা, বিস্কুট বা চিপসের প্যাকেট বন্ধ করতে প্লাস্টিকের বোতল ব্যবহার করা যায়। বোতলের ওপরের অংশ কেটে প্যাকেটের মুখ ঢুকিয়ে ছিপি লাগিয়ে দিলে তৈরি হয় একটি এয়ারটাইট সি
রান্নাঘরে পড়ে থাকা খালি প্লাস্টিকের বোতল অনেকেই অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেন। কিন্তু একটু সৃজনশীল চিন্তা করলে এই বোতলগুলোই হয়ে উঠতে পারে আপনার রান্নাঘরের সবচেয়ে দরকারি সহকারী। বর্জ্য কমানোর পাশাপাশি রান্নাঘরকে আরও গোছানো, সুন্দর ও কার্যকর করে তুলতে এগুলো দারুণভাবে ব্যবহার করা যায়।
চামচ ও রান্নার সরঞ্জাম গুছিয়ে রাখা
রান্নাঘরের চামচ, স্প্যাচুলা বা ছোট ছোট সরঞ্জাম প্রায়ই এলোমেলো হয়ে যায়। একটি বড় প্লাস্টিকের বোতল কেটে সহজেই একটি হোল্ডার তৈরি করা যায়। চাইলে এটি রঙ বা স্টিকার দিয়ে সাজিয়ে নিতে পারেন। এতে শুধু রান্নাঘর গোছানোই থাকবে না, বরং দেখতে আরও সুন্দরও লাগবে।
চাল, ডাল ও মসলা সংরক্ষণ
স্বচ্ছ প্লাস্টিকের বোতল চাল, ডাল, চিনি বা মসলা রাখার জন্য খুবই উপযোগী। এতে ভেতরের জিনিস সহজে দেখা যায় এবং ঢাকনা ভালোভাবে বন্ধ থাকায় খাবার দীর্ঘসময় সতেজ থাকে। এই পদ্ধতিতে রান্নাঘরের তাকও বেশি পরিপাটি দেখায় এবং জায়গা বাঁচে।
প্যাকেট সিল করার সহজ উপায়
খোলা ময়দা, বিস্কুট বা চিপসের প্যাকেট বন্ধ করতে প্লাস্টিকের বোতল ব্যবহার করা যায়। বোতলের ওপরের অংশ কেটে প্যাকেটের মুখ ঢুকিয়ে ছিপি লাগিয়ে দিলে তৈরি হয় একটি এয়ারটাইট সিল। এটি খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং রান্নাঘর পরিষ্কার রাখে।
দেয়াল ও ক্যাবিনেট অর্গানাইজার
ছোট রান্নাঘরে জায়গা বাঁচানো খুব গুরুত্বপূর্ণ। প্লাস্টিকের বোতল কেটে দেয়াল বা ক্যাবিনেটের দরজায় ঝুলিয়ে রাখলে ছোট জিনিস যেমন আদা, রসুন, ব্রাশ ইত্যাদি সহজে রাখা যায়। এতে কাউন্টারটপ খালি থাকে এবং কাজ করতে সুবিধা হয়।
ঘরোয়া ফানেল হিসেবে ব্যবহার
তেল, ডাল বা ছোট দানার জিনিস ঢালতে অনেক সময় সমস্যা হয়। একটি বোতলের উপরের অংশ কেটে উল্টা করে ব্যবহার করলে সহজেই একটি ফানেল তৈরি করা যায়। এতে ছিটকে পড়ার ঝামেলা কমে এবং রান্নার কাজ দ্রুত হয়।
ছোট টব ও গাছের ব্যবহার
ছোট প্লাস্টিকের বোতল কেটে টবে রূপান্তর করে সেখানে পুদিনা, ধনেপাতা বা অন্যান্য ভেষজ গাছ লাগানো যায়। রান্নাঘরের জানালার পাশে রাখলে সবসময় টাটকা উপকরণ পাওয়া যায় এবং ঘরেও সবুজের ছোঁয়া আসে।
সবজি ও ডিম সংরক্ষণ ঝুড়ি
বড় বোতল মাঝখান থেকে কেটে ছোট ঝুড়ির মতো ব্যবহার করা যায়। এতে সবজি বা ডিম সংরক্ষণ করা সহজ হয়। ছোট ছিদ্র করলে বাতাস চলাচল করতে পারে, ফলে সবজি দ্রুত নষ্ট হয় না।
ডিশওয়াশ ও ছোট ডাস্টবিন
পুরোনো বোতলে পাম্প লাগিয়ে ডিশওয়াশ লিকুইড রাখা যায়, যা ব্যবহারকে আরও সহজ করে। এছাড়া সিঙ্কের পাশে ছোট ডাস্টবিন বানিয়ে সবজির খোসা বা ছোট বর্জ্য ফেলা যায়। এতে রান্নাঘর থাকে পরিষ্কার ও গুছানো।
প্লাস্টিকের বোতল শুধু বর্জ্য নয়, সঠিকভাবে ব্যবহার করলে এটি রান্নাঘরের জন্য দারুণ সহায়ক হতে পারে। সামান্য সৃজনশীলতা দিয়ে আপনি আপনার রান্নাঘরকে আরও সুন্দর, গোছানো এবং পরিবেশবান্ধব করে তুলতে পারেন।
সূত্র: ম্যাজিক ব্রিকস, দ্য কিচেন
এসএকেওয়াই
What's Your Reaction?