রাবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি মুকিত, সম্পাদক প্রণব
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মুকিত আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী প্রণব কুমার সাহা। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত সাধারণ বার্ষিক পরিষদে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার আলো ও মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত ও আফ্রিদা বিনতে ইকবাল। এছাড়াও সংগঠনটি পরিচালনার জন্য সাত পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. বায়েজীদ হোসেন, আফসানা মীম, আল হাবিব, আরমান হোসেন, রাইয়ান বিনতে হাবিব, আবুল কালাম রকিব এবং পাইংপ্রু মারমা। কাউন্সিলে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আতিকুল ইসলাম। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি দেওয়ান বাঁধন এবং সাবেক সাধারণ সম্পদাক ইরফান সরোয়ার জীবন উপস্থিত ছি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মুকিত আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী প্রণব কুমার সাহা।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত সাধারণ বার্ষিক পরিষদে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার আলো ও মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত ও আফ্রিদা বিনতে ইকবাল।
এছাড়াও সংগঠনটি পরিচালনার জন্য সাত পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. বায়েজীদ হোসেন, আফসানা মীম, আল হাবিব, আরমান হোসেন, রাইয়ান বিনতে হাবিব, আবুল কালাম রকিব এবং পাইংপ্রু মারমা।
কাউন্সিলে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আতিকুল ইসলাম। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি দেওয়ান বাঁধন এবং সাবেক সাধারণ সম্পদাক ইরফান সরোয়ার জীবন উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে কূটনীতি চর্চার মাধ্যমে তাদের দক্ষতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে আসছে।
এএইচ/এমএস
What's Your Reaction?